হাওর ভ্রমণের প্রস্তুতি ও করণীয়
প্রকাশকাল: ০২ January, ২০২৬
বর্ষাকালে হাওর ভ্রমণের শ্রেষ্ঠ সময় হলো আষাঢ় থেকে আশ্বিন মাস। হাওরে ভ্রমণের সময় কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা:
১. নৌকায় ওঠার আগে লাইফ জ্যাকেট অবশ্যই সঙ্গে রাখুন।
২. নৌকার মাঝির সাথে ভাড়া আগেই চূড়ান্ত করে নিন।
৩. হাওরের পানিতে কোনো প্রকার প্লাস্টিক বা অপচনশীল বর্জ্য ফেলবেন না।
৪. সূর্যাস্তের আগেই লোকালয়ে ফিরে আসার পরিকল্পনা করুন।
৫. মিঠামইন অল-ওয়েদার রোড বা নিকলী হাওরে অতিরিক্ত গতিতে বাইক চালাবেন না।